সংগঠন-সঙ্গীত

গীতিকার: শরীফ উদ্দীন বিশ্বাস

সুরকার: আবুল হোসেন

আমরা মেহনতি মানুষের বন্ধু
আমরা নিপীড়িত মানুষের হাতিয়ার
শোষণমুক্ত এক সমাজ গড়তে
আমরা নির্ভীক দুর্দম
আমরা অরিন্দম ।।।

সমাজে যেখানে ছন্দ পতন
সেখানে ছাড়াবো প্রাণের মাতন
আমরা সরাবো উৎপীড়ন
অন্যায় অনাচার অনিয়ম
আমরা অরিন্দম ।।।

সর্বহারাদের পাশে দাঁড়িয়ে
প্রগতির আলো মোরা দেবো ছড়িয়ে
দুর্ভাবনার তিমির টুটিয়ে
গড়বো সাম্যের আশ্রম
আমরা অরিন্দম ।।।