মোঃ আমিনুরজ্জামান (সুমন)

চুয়াডাঙ্গা শহরের ঐতিহ্যবাহী মালোপাড়ায় ১৯৭৯ সালের ৮ আগস্ট জন্মগ্রহণ করেন মোঃ আমিনুরজ্জামান, যিনি সুমন নামে অধিক পরিচিত। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুজ্জামান ও মরহুমা আক্তার বানুর সন্তান। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে তিনি মালোপাড়াতেই বসবাস করছেন এবং বিবাহিত জীবনে দুই কন্যাসন্তানের জনক।

তিনি ১৯৯৫ সালে এসএসসি এবং ১৯৯৭ সালে এইচএসসি পাস করেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গায় চাকরিরত আছেন।

সাংস্কৃতিক অঙ্গনে তার যাত্রা শুরু হয় ১৪০০ বঙ্গাব্দে, অরিন্দম-চুয়াডাঙ্গা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে। নাটক চর্চার মধ্য দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সংগঠনের অন্যান্য কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন তিনি। ‘হিপোক্রেট’, ‘এখনও এই দেশে’, ‘মেহেরজান আরেকবার’, ‘কিচ্চা’, ‘ক্ষুদিরাম কথা’, ‘নীল সিন্দুরিয়া’সহ বহু মঞ্চনাটকে অভিনয় করেছেন। তিনি অরিন্দমের একজন দক্ষ সংগঠকও, বর্তমানে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠন ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতি তার নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতা দীর্ঘদিন ধরে অরিন্দমকে শক্ত ভিত্তিতে এগিয়ে নিতে সহায়তা করেছে।

এক নজরে আরও কিছু তথ্য –

রক্তের গ্রুপ: A – (এ নেগেটিভ)

মোবাইল নম্বর: ০১৯৪৮ ৭৬৩৬৯২

প্রিয় রং: আকাশী

প্রিয় ঋতু: শীত

প্রিয় খাবার: কাচ্চি বিরিয়ানী

প্রিয় বই / লেখক: হিমু / হুমায়ুন আহমেদ

প্রিয় গান / শিল্পী: চিরদিনই তুমি যে আমার / বাপ্পি লাহিড়ী

প্রিয় চলচ্চিত্র / অভিনেতা / অভিনেত্রী: ক খ গ ঘ ঙ / উৎপল দত্ত / সুচিত্রা সেন

প্রিয় ছুটি কাটানোর জায়গা: বাড়ি

শখ: ঘুরে বেড়ানো

বিশ্বাস / নীতিবাক্য: “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই